eFighter-এ আমরা বিশ্বাস করি—
বিশ্বাস, স্বচ্ছতা এবং ন্যায্যতাই একটি দীর্ঘমেয়াদী সম্পর্কের ভিত্তি।
এই নীতিমালার উদ্দেশ্য হলো আমাদের প্রশিক্ষণার্থীদের জন্য একটি ন্যায়সঙ্গত ও প্রশ্নহীন (no-question-asked) রিফান্ড ও ক্যান্সেলেশন প্রক্রিয়া নিশ্চিত করা।
eFighter-এর যে কোনো মেন্টরিং প্রোগ্রাম ক্রয়ের পর প্রশিক্ষণার্থী চাইলে—
👉 ক্রয়ের তারিখ থেকে ৩ (তিন) দিনের মধ্যে
👉 কোনো কারণ ব্যাখ্যা ছাড়াই
👉 মেন্টরিং প্রোগ্রাম বাতিল (Cancel) করতে পারবেন।
এই সময়সীমার মধ্যে রিফান্ড অনুরোধ করলে প্রশিক্ষণার্থী সম্পূর্ণ রিফান্ডের জন্য যোগ্য হবেন।
👉 রিফান্ডকৃত অর্থ সর্বোচ্চ ৭ (সাত) কার্যদিবসের মধ্যে
প্রশিক্ষণার্থীর নির্ধারিত পেমেন্ট মাধ্যমে ফেরত দেওয়া হবে—InShaAllah।
কিছু ব্যতিক্রমী পরিস্থিতিতে (যেমন— গুরুতর অসুস্থতা বা অনিবার্য কারণ),
eFighter কর্তৃপক্ষ নিজস্ব বিবেচনায় রিফান্ড বা সমন্বয়ের সিদ্ধান্ত নিতে পারে।
এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে eFighter-এর এখতিয়ারভুক্ত।
যদি প্রশিক্ষণার্থী ইতোমধ্যে নিচের কোনো সুবিধা গ্রহণ করে থাকেন—
তাহলে রিফান্ডের ক্ষেত্রে এসব সুবিধার খরচ সমন্বয় করা হতে পারে।
(যদি প্রযোজ্য হয়)
eFighter দৃঢ়ভাবে বিশ্বাস করে—
“লেনদেনে স্বচ্ছতা রাখা ঈমানের অংশ।”
আমরা কোনোভাবেই অন্যায়ভাবে কারো অর্থ আটকে রাখতে চাই না।
আমাদের রিফান্ড নীতিমালা তৈরি করা হয়েছে ন্যায় ও আমানতের ভিত্তিতে।
eFighter যে কোনো সময় এই Refund & Cancellation Policy পরিবর্তন বা হালনাগাদ করার অধিকার সংরক্ষণ করে।
হালনাগাদ নীতিমালা ওয়েবসাইটে প্রকাশের পর তা কার্যকর হবে।
eFighter-এর সেবা গ্রহণের মাধ্যমে আপনি এই Refund & Cancellation Policy সম্পূর্ণভাবে পড়ে, বুঝে এবং সম্মতি দিয়ে গ্রহণ করেছেন বলে গণ্য হবে।
আমরা দোয়া করি—
আপনার বিনিয়োগ আপনার জন্য কল্যাণকর ও বরকতময় হোক, InShaAllah।
Welcome to our exclusive and dynamic mentoring programs.
eFighter helps you grow with practical digital skills, AI-powered strategies, and one-to-one mentoring that actually works.